সুবিধাবঞ্চিত ৭৩১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিবে ডিএনসিসি।
রাজধানীর দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখতে বৃত্তি কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সোমবার গুলশানের নগর ভবনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, প্রথম ধাপে ৭৩১ জন শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়া হচ্ছে।
প্রশাসক জানান, এটি একটি চলমান কার্যক্রম এবং সামনের দিনগুলোতে বৃত্তির পরিমাণ বাড়ানো হবে। যারা এখনো এই তালিকায় নেই, সেই অসচ্ছল পরিবারগুলোকেও ধীরে ধীরে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
একই অনুষ্ঠানে বর্ষা আসার আগেই ডেঙ্গু নিয়ে সতর্ক হওয়ার তাগিদ দেন তিনি। বাড়ির চারপাশে পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, এডিস মশা সেখানেই বংশবিস্তার করে। কীটনাশক ছিটানোই যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতনভাবে নিজের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
মতামত দিন