মোহাম্মদপুরে অভিযানে হামলার শিকার পুলিশ ,ছিনতাইকারী গুলিবিদ্ধ।
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। আত্মরক্ষায় গুলি চালালে ছিনতাইকারী পলাশের পায়ে গুলি লাগে।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির এডিসি (প্রশাসন) মীর আসাদুজ্জামান জানান, ভোরে টাউন হল এলাকায় দলবল নিয়ে অবস্থান করছিল পলাশ। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে ছিনতাইকারীরা তাদের ওপর চড়াও হয়, এতে পুলিশের একজন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে পলাশ আহত হয়।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ পলাশসহ আরও দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চাইনিজ কুড়াল, চাকু, চাপাতি ও একটি খেলনা পিস্তল। পুলিশ জানিয়েছে, গ্রেফতার পলাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মতামত দিন