জাতীয়
ছবি: সংগৃহীত

এআই ক্যামেরায় এক সপ্তাহে ৩০০ মামলা, পূর্ণ চালু হলে দৈনিক হবে হাজারের বেশি: ডিএমপি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত এক সপ্তাহে তিন শতাধিক মামলা হয়েছে। সোমবার উত্তরার এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হবে। উল্টোপথে চলাচল বা সিগন্যাল অমান্য করলেই স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে এবং অভিযুক্ত ব্যক্তি নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন।

ডিএমপি কমিশনার স্পষ্ট করেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা। বর্তমানে রাজধানীর আটটি পয়েন্টে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও প্রায় ৩০টি পয়েন্টে এই ব্যবস্থা সম্প্রসারিত করা হবে।

মতামত দিন