জাতীয়
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা শুরু আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জাতীয় কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালার মূল প্রতিপাদ্য — 'বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রূপরেখা।' উদ্বোধন উপলক্ষে আজ বিকেল সাড়ে তিনটায় একটি সংবাদ সম্মেলনও ডেকেছে সংস্থাটি।

কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসি সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীরা অংশ নেবেন বলে জানা গেছে।

মতামত দিন