ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অবৈধ ও একতরফা' বলে তীব্র নিন্দা চীনের।
ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনটি চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার কড়া বিরোধিতা করেছে বেইজিং। এই পদক্ষেপকে 'অবৈধ ও একতরফা' বলে আখ্যা দিয়েছে চীন।
ওয়াশিংটনের দাবি, ওই চীনা কোম্পানিগুলো ইরানের সামরিক কার্যক্রমে সহায়তা করেছে। তবে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীনা প্রতিষ্ঠানগুলো সবসময় আইন মেনে ব্যবসা পরিচালনা করে এবং তাদের বৈধ স্বার্থ রক্ষায় বেইজিং সদা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, কোনো দেশকে কোনো ঘটনার সঙ্গে অন্যায়ভাবে জড়িয়ে কলঙ্কিত করতে যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়। তার মতে, এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত যেকোনো উপায়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানো।

মতামত দিন