আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস না হলে সংঘাত শেষ নয়: নেতানিয়াহু।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের '৬০ মিনিটস' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত তখনই শেষ হবে, যখন দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে ফেলা হবে এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে।

তিনি বলেন, "এই সংঘাত এখনো শেষ হয়নি।

কারণ ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেখানে এমন সমৃদ্ধকরণ কেন্দ্রও আছে, যেগুলো ধ্বংস করতে হবে।" ইউরেনিয়াম কীভাবে সরানো হবে — এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, "সেখানে গিয়ে সেটি সরিয়ে ফেলতে হবে।"

নেতানিয়াহু আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের অবস্থান পোষণ করেন এবং ট্রাম্প তাকে বলেছেন, "আমি সেখানে ঢুকতে চাই।"

তবে এ বিষয়ে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে নেতানিয়াহুর মন্তব্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ইতোমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ইরানকে "সামরিকভাবে পরাজিত করা হয়েছে।" তিনি আরও বলেন, প্রয়োজন হলে যেকোনো সময় ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। তবে একই সঙ্গে সতর্ক করে দেন, "কেউ সেখানে গেলে আমরা তা জানতে পারব এবং তাদের ধ্বংস করে দেব।"

মতামত দিন