জাতীয়
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের উদ্বেগজনক পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১১ মে) অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত এ সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ৫০০ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৮ জন, আর মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩৭ জনে।

পরিসংখ্যানে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন, আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে।

অন্যদিকে, নিশ্চিত হাম রোগে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।

মতামত দিন