জাতীয়
ছবি: সংগৃহীত

‘ক্ষমতা স্থায়ী নয়, দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকুন’—পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

রাষ্ট্র পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো সরকারই স্থায়ী নয়, একইভাবে প্রশাসনের কোনো পদও কারও জন্য চিরদিন থাকে না। তাই দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস বারবার দেখিয়েছে যে ক্ষমতা পরিবর্তনশীল। পৃথিবীর কোনো দেশেই সরকার কিংবা প্রশাসনিক পদ স্থায়ী নয়। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তি বা দলের প্রতি নয়, রাষ্ট্র ও আইনের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তার ভাষায়, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সেই দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনী যদি দক্ষতা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে দেশে নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

মতামত দিন