বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। তিনি জানান, মেয়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগে থেকেই কারিনার ফ্যাটি লিভারজনিত জটিলতা ছিল। সম্প্রতি তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষায় পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়।
গত শুক্রবার রাত থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, এখনো অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।
এদিকে কারিনার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
মতামত দিন