সোমবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকায়।
রাজশাহীর কয়েকটি এলাকায় সোমবার (১১ মে) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
কোম্পানির রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহা সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা কাটা এবং রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এই সময় রাবি স্টেশন ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধা হতে পারে। এজন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

মতামত দিন