খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

মিরপুরে টেস্ট চলাকালেই ফ্লাডলাইটে আগুন, সাময়িক আতঙ্ক শেরে বাংলা স্টেডিয়ামে।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচের তৃতীয় দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি ফ্লাডলাইট টাওয়ারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে দ্বিতীয় সেশনের শেষ মুহূর্তে, যখন দক্ষিণ পাশের একটি লাইটে আগুন দেখা যায়।

সাধারণত দিনের খেলায় ফ্লাডলাইটের প্রয়োজন পড়ে না। তবে আজ মেঘাচ্ছন্ন আকাশের কারণে খেলার স্বাভাবিকতা বজায় রাখতে লাইটগুলো চালু করা হয়েছিল। ঠিক সেই সময়েই একটি টাওয়ারে আগুন ধরে যায়।

স্টেডিয়ামের প্রেসিডেন্টস বক্সের পেছনে থাকা ওই ফ্লাডলাইটে আগুন লাগলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। উপস্থিত কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার সুযোগ পায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মিরপুর স্টেডিয়ামে ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা এটি প্রথম নয়। ২০২৩ সালের আগস্টেও পূর্ব পাশের গ্যালারির একটি লাইটে একই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল। তবে এবার ঘটনাটি ঘটল দক্ষিণ পাশের টাওয়ারে, যা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

মতামত দিন