অপরাধ
ছবি: সংগৃহীত

মিরপুরে বিশেষ অভিযানে ৪৪ জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) মিরপুর মডেল থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় এলাকাজুড়ে পৃথকভাবে অভিযান চালিয়ে সন্দেহভাজন ও বিভিন্ন মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন