অপরাধ
ছবি: সংগৃহীত

দুই হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন আসাদুজ্জামান নূর।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জেড আই খান পান্না এবং ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত।

এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে আটক করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ আদেশে দুটি হত্যা মামলায় জামিন মঞ্জুর করলেও তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে আদালতে বিস্তারিত আলোচনা হয়নি।

মতামত দিন