বিনোদন
ছবি: সংগৃহীত

মাত্র চার মাসেই আবার ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার।

নিজেস্ব প্রতিবেদক:

তরুণ ইসলামী আলোচক আবু ত্বহা মুহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় এসেছে। স্ত্রী সাবিকুন্নাহার সারার সঙ্গে দ্বিতীয় দফার বৈবাহিক সম্পর্কও শেষ হয়েছে তাদের।

নতুন করে সংসার শুরু করার কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে গেছেন তারা।

শনিবার (৯ মে) সারা নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা করা হলেও পারিবারিক অশান্তি ও দাম্পত্য মতবিরোধের কারণে শেষ পর্যন্ত একসঙ্গে থাকা সম্ভব হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, পুনরায় বিয়ের পর শুরুতে দুই পরিবারই ইতিবাচক ছিল। তবে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে রমজানের চাঁদরাতেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সারা। এর আগে কয়েক মাস আগে তাদের প্রথম বিচ্ছেদ হয়েছিল। পরে আত্মীয়স্বজন ও পরিবারের মধ্যস্থতায় তারা পুনর্মিলনের সিদ্ধান্ত নেন।

কিন্তু দ্বিতীয় দফার সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চার মাসের ব্যবধানে আবারও আলাদা পথে হাঁটলেন এই দম্পতি।

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ধর্মীয় আলোচনার মাধ্যমে পরিচিতি পাওয়া আবু ত্বহা আদনান কয়েক বছর ধরেই তরুণদের মধ্যে জনপ্রিয় মুখ। ইউটিউব ও ফেসবুকে তার বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২০২৩ সালে কয়েকদিন নিখোঁজ থাকার ঘটনায় দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। পরে জানা যায়, ব্যক্তিগত কারণেই তিনি আত্মগোপনে ছিলেন।

সাম্প্রতিক এই বিচ্ছেদের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক অনুসারী বিস্ময় প্রকাশ করলেও কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন