আফগানিস্তান সীমান্তসংলগ্ন ওই এলাকায় প্রথমে একটি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরকভর্তি গাড়ি উড়িয়ে দেওয়া হয়। শক্তিশালী ওই বিস্ফোরণে চৌকিটির একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গেই হতাহতের ঘটনা ঘটে।
এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য পৌঁছালে হামলাকারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আরও কয়েকজন হতাহত হন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
পুলিশ কর্মকর্তা জাহিদ খান আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে বলেন, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকির কাছে এসে বিস্ফোরণ ঘটায়। এরপর শুরু হয় সশস্ত্র হামলা।
হামলার দায় স্বীকার করেছে ‘ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রচণ্ড বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযান চালাচ্ছে পাকিস্তানি বাহিনী।
সূত্র: Al Jazeera
মতামত দিন