রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

জুলাই সনদ ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, এ ইস্যুতে সরকার ও বিএনপির অবস্থানকে ঘিরে অনিশ্চয়তা ও টালবাহানা তৈরি হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে।

শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়। তার ভাষায়, “কীভাবে, কবে এবং কত দিনের মধ্যে বাস্তবায়ন হবে—এ বিষয়ে কোনো পরিষ্কার রোডম্যাপ নেই।”

তিনি আরও দাবি করেন, দেশে একটি রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, যা থেকে বেরিয়ে আসতে হলে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এনসিপি নিজ অবস্থান থেকে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, আলোচনার সুযোগ সীমিত হয়ে গেলে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠিন রূপ নিতে পারে, যার মাত্রা নির্ভর করবে সরকারের প্রতিক্রিয়ার ওপর।

সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক পরিবর্তন না হওয়ায় সাধারণ মানুষ এখনো কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছে না। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক অঙ্গনে এখনো পারস্পরিক অবিশ্বাস রয়ে গেছে বলেও উল্লেখ করেন এনসিপি নেতা।

মতামত দিন