যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি গবেষক নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন গ্রহণ করেন পরিবারের সদস্যরা।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় আনা হয়। স্বজনদের অনেকেই ভোর থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মরদেহটি পাঠানো হয়। দুবাই ট্রানজিট শেষে সেটি ঢাকায় পৌঁছে।
একই ঘটনায় প্রাণ হারানো আরেক বাংলাদেশি গবেষক জামিল আহমেদ লিমনের মরদেহ এরই মধ্যে দেশে আনা হয়েছে। তিনি ও বৃষ্টি—দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন।
এই দুই বাংলাদেশি শিক্ষার্থীর স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে বলে জানা গেছে।

মতামত দিন