জাতীয়
ছবি: সংগৃহীত

কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলী এলাকায় অবস্থিত সাদ্দাম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মার্কেটে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পরপরই প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

পরিস্থিতি বিবেচনায় পরে আরও তিনটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে ফায়ার সার্ভিস সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

মতামত দিন