অর্থনীতি
ছবি: সংগৃহীত

২৩ দিন পর আবার সচল ইস্টার্ন রিফাইনারি, শুরু জ্বালানি উৎপাদন।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ ২৩ দিন উৎপাদন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল পৌঁছানোর পর শুক্রবার (৮ মে) সকাল থেকে পুরোদমে শোধন কার্যক্রম শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার্ড হিটার চালুর মাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়। পরে সকাল ৮টার দিকে মূল ইউনিটে ক্রুড অয়েল প্রসেসিং শুরু হলে ধীরে ধীরে স্বাভাবিক উৎপাদনে ফিরে আসে রিফাইনারিটি।

বর্তমানে পরিশোধনের মাধ্যমে উৎপাদিত পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত সংরক্ষণাগারে পাঠানো হচ্ছে। পাশাপাশি রিফাইনারির জেটিতে নোঙর করা লাইটারেজ জাহাজ থেকে অপরিশোধিত তেল খালাসের কাজও অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উৎপাদিত জ্বালানি পরবর্তী ধাপে রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি বিপণন কোম্পানির কাছে সরবরাহ করা হবে। ক্রুড অয়েলের ঘাটতির কারণে গত ১২ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

মতামত দিন