আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাতেই বদলাতে পারে ঢাকার আবহাওয়া,বজ্রসহ বৃষ্টির আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

দিনভর রোদ আর মেঘের পালাবদলের পর রাজধানী ও আশপাশের এলাকায় রাতের দিকে বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ কখনো আংশিক মেঘলা, আবার কখনো অস্থায়ীভাবে ঘন মেঘে ঢেকে যেতে পারে।

এ সময় দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫০ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি।

এদিকে আগামীকাল শুক্রবার সূর্য উঠবে ভোর ৫টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে।

মতামত দিন