বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা, ঢাকার দিকেও অগ্রসর হচ্ছে ঝড়।
নিজেস্ব প্রতিবেদক:
দেশের মধ্যাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, সকাল ৯টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঝড়টি পাবনা, টাঙ্গাইল, জামালপুর, গাজীপুর এবং ঢাকার উত্তরের বিভিন্ন এলাকায় আঘাত হানতে পারে।
তার পর্যবেক্ষণ অনুযায়ী, ঝড়টি পাবনার ওপর দিয়ে অতিক্রম করে। এরপর টাঙ্গাইল অঞ্চলে প্রবেশের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।
মোস্তফা কামাল পলাশ বর্তমানে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ানে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষণায় যুক্ত রয়েছেন।

মতামত দিন