নড়াইলে রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার।
নড়াইল সদর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ মে) গভীর রাতে বাহিরগ্রাম এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার ফুলতলা থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন সাকিব শেখ। সেখানেই রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী চাঁদনী আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান তিনি।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা চাঁদনীকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ সাকিব শেখকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে। সাকিবের মাদকাসক্তি ও বেকারত্ব এ বিরোধের অন্যতম কারণ হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দম্পতির তিন বছরের একটি সন্তান রয়েছে।
মতামত দিন