ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দেশে পৌঁছাল অপরিশোধিত তেল।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে অবশেষে নতুন করে অপরিশোধিত তেলের চালান দেশে পৌঁছেছে। সৌদি আরব থেকে আনা এই তেলবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

বুধবার (৬ মে) ‘এমটি নিনেমিয়া’ নামের ২৪৯ দশমিক ৯৫ মিটার দৈর্ঘ্যের ট্যাংকারটি বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটিতে রয়েছে প্রায় ১ লাখ ৩৯৫ টন ক্রুড অয়েল।

প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে ছোট জাহাজে করে ধাপে ধাপে তেল খালাস করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছানোর পর শুরু হবে পরিশোধন কার্যক্রম।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এটিই প্রথম তেলের চালান যা বাংলাদেশে পৌঁছালো।

এর আগে কাঁচা তেলের সংকটে গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক রাখতে আরও একটি বড় চালান আসার কথা রয়েছে। ‘নর্ডিকস পলাক্স’ নামের একটি জাহাজে থাকা প্রায় ১ লাখ টন অপরিশোধিত তেল এখনো সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে আছে, কারণ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হচ্ছে।

মতামত দিন