আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে হামলা,ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান সৌদি যুবরাজের।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার ঘটনায়। এই প্রেক্ষাপটে দেশটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ফোনালাপে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বলেন, এই হামলা গ্রহণযোগ্য নয় এবং এর নিন্দা জানাচ্ছে রিয়াদ।

তিনি আরও জানান, আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরব সব সময় পাশে থাকবে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা ১৫টি ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। দেশটি এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করে প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখার কথা জানিয়েছে।

যদিও পুরো ঘটনাকে ঘিরে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ইরান।

সূত্র: আল জাজিরা

মতামত দিন