জাতীয়
ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যু বাড়ছেই, ৫০ দিনে প্রাণহানি ৩১১।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত দেড় মাসে এ রোগে ও উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই মৃত্যুর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ জন। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৫৯ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৬ জন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে এখন পর্যন্ত ১৬১ শিশুর প্রাণহানি ঘটেছে।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মতামত দিন