ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা,নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি।
দেশের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (০৪ মে) আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে বিশেষ পূর্বাভাস জারি করে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
ঝড়ো আবহাওয়ার এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে এবং ১ নম্বর সংকেত বজায় রাখতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মতামত দিন