আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজে মার্কিন ভূমিকা মানা হবে না, তেহরানের কড়া সতর্কবার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালীর জাহাজ চলাচল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সোমবার ভোরে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সাফ স্পষ্ট করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথে ওয়াশিংটনের যেকোনো সম্পৃক্ততা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হিসেবে বিবেচিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের এই ধারণাকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তার বক্তব্য, হরমুজ প্রণালী কিংবা পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের ধারণা অনুযায়ী পরিচালিত হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অভিযোগ তোলার প্রবণতা এখন আর গ্রহণযোগ্যতা পাচ্ছে না।

ইরানের এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি বলেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে। এ উদ্যোগকে তিনি ‘মানবিক সহায়তা’ হিসেবে উল্লেখ করেন, যা ইরান-ইসরায়েল সংঘাতে জড়িত নয় এমন দেশগুলোর জন্য সহায়ক হবে বলে দাবি করেন।

সূত্র: আনাদুলু

মতামত দিন