আবহাওয়া
ছবি: সংগৃহীত

সন্ধ্যার আগেই ৭ জেলায় দমকা হাওয়া-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিকেলের মধ্যেই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সময়ে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে বাড়তি সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন