জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে পৌঁছেছে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ।

নিজেস্ব প্রতিবেদক:

ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দুবাই ট্রানজিট হয়ে অরল্যান্ডো থেকে আনা হয় মরদেহটি।

মরদেহ পৌঁছানোর আগেই ভোর থেকে বিমানবন্দরে জড়ো হন লিমনের বাবা-মা ও স্বজনরা। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লিমনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান তারা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি গবেষক—লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি—হঠাৎ নিখোঁজ হন। এক সপ্তাহের বেশি সময় পর ২৪ এপ্রিল পুলিশের হাতে উদ্ধার হয় লিমনের মরদেহ। ঘটনার পর থেকেই রহস্য ঘিরে নানা প্রশ্ন উঠেছে।

মতামত দিন