জাতীয়
ছবি: সংগৃহীত

চবিতে শাটল ট্রেন সংকট, দাবি না মানলে রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি শিক্ষার্থীদের।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন সংকট নিরসনে আগামীকাল রেলওয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সন্তোষজনক ফল না এলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েস অব স্টুডেন্টস’ ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—“এ মুহূর্তে দরকার সংস্কার”, “ছাত্র মরে গরমে, প্রশাসন থাকে এসিতে”, “মূলা না সংস্কার, সংস্কার সংস্কার” ইত্যাদি।

সংগঠনটির সভাপতি আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত সময়সূচি বজায় রাখা এবং আধুনিক বগি সংযোজন এখন জরুরি।

তিনি আরও বলেন, আগামীকাল রেলওয়ে প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে যদি কার্যকর সিদ্ধান্ত না আসে, তাহলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

মতামত দিন