আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জার্মানি থেকে আরও সেনা প্রত্যাহার, ৫ হাজারের বেশি সরানোর ইঙ্গিত ট্রাম্পের।

নিজেস্ব প্রতিবেদক:

জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে ৫ হাজার সেনা সরানোর কথা বলা হলেও এখন তিনি জানিয়েছেন, সংখ্যাটি এর চেয়েও বেশি হবে।

জার্মানি থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের সেনাসংখ্যা অনেক কমিয়ে দিচ্ছি। ৫ হাজারের চেয়েও অনেক বেশি সেনা সরিয়ে নেওয়া হচ্ছে।’

ইরান ইস্যুতে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ঘিরে দুই মিত্র দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই গত শুক্রবার পেন্টাগন জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণা দেয়।

উল্লেখ্য, ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি জার্মানিতেই অবস্থিত।

তথ্যসূত্র: আল–জাজিরা

মতামত দিন