ইসলামের আলো
ছবি: সংগৃহীত

বাংলাদেশে কোরবানির ঈদ কবে, জানা গেল সম্ভাব্য দিন।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘিরে দেশ-বিদেশে শুরু হয়েছে আলোচনা। সৌদি আরব, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে সম্ভাব্য দিন জানিয়েছে, আর বাংলাদেশে কবে ঈদ হবে—সেটিও এখন আলোচনায়।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, ২৭ মে সেখানে ঈদুল আজহা পালিত হতে পারে। একই সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও।

সংযুক্ত আরব আমিরাতের হিসাব বলছে, ২৬ মে আরাফাতের দিন এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদ শুরু হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবনধারাবিষয়ক প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাস শেষে শুরু হয় জিলহজ, আর এই মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা। চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে এর সঠিক সময়।

হিসাব অনুযায়ী, ২০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ২৯ দিন হতে পারে জিলকদ মাস। সে ক্ষেত্রে ১৮ মে থেকে জিলহজ শুরু হলে ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জিলকদ ৩০ দিনে পূর্ণ হলে ঈদ হতে পারে ২৮ মে।

চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

মতামত দিন