ইরানের ১৪ দফা প্রস্তাব নাকচের ইঙ্গিত ট্রাম্পের।
রোববার ফ্লোরিডায় সাংবাদিকদের সামনে ইরান প্রসঙ্গে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের দেওয়া নতুন প্রস্তাব গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম।
ইরান ইতোমধ্যে ১৪ দফার একটি প্রস্তাব পেশ করেছে। এতে ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার, জব্দ সম্পদ ফেরত এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচির বিষয়টি পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়ার প্রস্তাব দিয়েছে তেহরান, যা ওয়াশিংটনের কাছে অগ্রহণযোগ্য।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয় হরমুজ প্রণালি দিয়ে। যুদ্ধ ও মার্কিন নৌ-অবরোধে এই পথ এখনো বাধাগ্রস্ত, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি করছে। এই পরিস্থিতিতে ইরান প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ আইন তৈরির প্রস্তুতি নিচ্ছে, যেখানে ইসরায়েলি জাহাজে স্থায়ী নিষেধাজ্ঞা এবং 'শত্রু' দেশগুলোর জাহাজে বিধিনিষেধ আরোপের প্রস্তাব রয়েছে।
সূত্র: শাফাক নিউজ
মতামত দিন