ছাদের দরজা বন্ধ, আগুনে ঝরে গেল ৯ প্রাণ।
ভোর সাড়ে তিনটা। দিল্লির বিবেক বিহারের একটি আবাসিক ভবনের বেশিরভাগ বাসিন্দা তখন গভীর ঘুমে।
রোববার (০৩ মে) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বেজমেন্টসহ চারতলা এই ভবনে ছিল মাত্র একটি সিঁড়ি, কোনো জরুরি নির্গমন পথ ছিল না। পাশের ভবনের সঙ্গে ফাঁকা জায়গা না থাকায় আগুন দ্রুত সেখানেও ছড়িয়ে পড়ে। ধোঁয়াভরা করিডোর পেরিয়ে ছাদে পৌঁছানোর চেষ্টা করেছিলেন অনেকে, কিন্তু তালাবদ্ধ দরজায় থেমে যায় শেষ চেষ্টাটুকুও। তীব্র তাপ আর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা।
প্রতিবেশীরা জানান, ভেতর থেকে আটকে পড়া মানুষ ও শিশুদের আর্তচিৎকার ভেসে আসছিল। দুটি শিশু বাঁচার মরিয়া চেষ্টায় ভবনের সামনের দিক থেকে লাফ দেওয়ারও চেষ্টা করেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সূত্র: এনডিটিভি
মতামত দিন