খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ ছাড়বেন না, স্পষ্ট জানালেন সাকিব।

নিজেস্ব প্রতিবেদক:

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দল বদলের কোনো ইচ্ছা নেই সাকিব আল হাসানের। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যে দলেই নাম লিখিয়েছেন সেই দলের প্রতি সবসময় অনুগত ছিলেন।

তার ভাষায়, 'পল্টি দেওয়ার অভ্যাস নেই।' রাজনৈতিক ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রতি নিবেদিত কিনা — এমন প্রশ্নে সরাসরি বলেন, 'সেটাই তো হওয়ার কথা।'

আওয়ামী লীগের বর্তমান নিষেধাজ্ঞা নিয়েও তিনি বেশ সরব। সাকিবের মতে, কাউকে আজীবন নিষিদ্ধ রাখা সম্ভব নয়। দেশের একটা বড় অংশকে চিরকাল দাবিয়ে রাখা যায় না — এটা মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। জোর করে কিছুদিন দমিয়ে রাখা গেলেও এতে দেশের বা রাজনীতির কোনো মঙ্গল নেই বলে মনে করেন তিনি।

অতীতে আওয়ামী লীগও বিরোধী দলকে দমনের চেষ্টা করেছে — এ প্রসঙ্গে সাকিব স্বীকার করেন, সেই ভুল হয়ে থাকলে এখন তারই পুনরাবৃত্তি হচ্ছে। তার আশঙ্কা, ভবিষ্যতে অন্য দল ক্ষমতায় এলে আবারও একই খেলা চলবে। এই চক্র ভাঙতে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে বলে মত দেন তিনি।

মতামত দিন