অপরাধ
ছবি: সংগৃহীত

মসজিদে ফজরের নামাজে সেজদারত অবস্থায় বৃদ্ধ মুসল্লিকে হ/ত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের পবিত্র মুহূর্তে এক বীভৎস ঘটনা ঘটে গেল। রোববার (০৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের কুমিল্লাপাড়া গ্রামের পূর্ব লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে সেজদারত অবস্থায় ৭৮ বছর বয়সী হাফিজ মিয়াকে পেছন থেকে কলম দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন একই এলাকার বাসিন্দা জসিম মিয়া।

ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ মুসল্লি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের মাঝে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে জসিম। মসজিদের পবিত্র পরিবেশে এমন নৃশংসতায় হতবাক হয়ে যান উপস্থিত মুসল্লিরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, হত্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়, তদন্ত চলছে এবং আটক জসিম মিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন