আবহাওয়া
ছবি: সংগৃহীত

১১ জেলায় ঝড়ের সতর্কতা, সন্ধ্যার আগেই বইতে পারে ৬০ কিলোমিটার বেগের হাওয়া।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (৩ মে) সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় দমকা ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার — এই ১১টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে।

মতামত দিন