অপরাধ
ছবি: সংগৃহীত

৫১০ পিস ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা আটক।

নিজেস্ব প্রতিবেদক:

বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ছাত্রদলের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (০২ মে) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটক আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং স্থানীয় বাসিন্দা মো. আনসার আলীর ছেলে।

তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক কেনাবেচার জন্য রাখা নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ওসি এনামুল হক।

এদিকে উপজেলা ছাত্রদলের বর্তমান নেতৃত্ব দ্রুত দূরত্ব তৈরি করেছে। সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শরিফ জানান, অভি বর্তমান কমিটিতে নেই এবং এই ঘটনার দায় সংগঠন নেবে না। সভাপতি কে এম হাসিবুল্লাহও বলেন, মাদকসেবীদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।

মতামত দিন