সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ নির্মাণশ্রমিক নিহত।
রোববার (৩ মে) ভোরে কাজে যাওয়ার পথে প্রাণ হারালেন আট নির্মাণশ্রমিক। সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় শ্রমিকবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার মোছা. মুন্নি বেগম (৩৫), সিলেটের মো. বদরুল (৩০) এবং দিরাইয়ের মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি। আহত সাতজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
মতামত দিন