পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান।
পাকিস্তানে এবার ঈদুল আজহা কবে হবে তার একটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। শনিবার (০২ মে) এআরওয়াই নিউজের প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।
আবহাওয়া পরিষ্কার থাকলে ১৭ মে চাঁদ দেখা যাবে এবং ১৮ মে হবে ১ জিলহজ। সেই হিসাবে ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। তবে চাঁদ না দেখা গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ একদিন পিছিয়ে ২৮ মে পড়বে। চাঁদ দেখা কমিটির মহাসচিব খালিদ আইয়াজ মুফতি জানান, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ২৭ মের সম্ভাবনাকেই সমর্থন করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির কাছ থেকে।

মতামত দিন