বহুতল ভবনে মজুত জ্বালানি তেলে আগুন, ভাড়াটিয়ার কারাদণ্ড।
ময়মনসিংহের ত্রিশালে আবাসিক ভবনের সিঁড়ির নিচে লুকিয়ে রাখা পেট্রোলে আগুন ধরে বড় বিপদ ডেকে আনছিলেন মো. উমর ফারুক। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার দরিরামপুর এলাকার একটি ছয়তলা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে।
রাত ১১টার দিকে উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশিতে সিঁড়ির নিচ থেকে আরও প্রায় ৭০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উমর ফারুক স্বীকার করেন, পাশের ইভা ফিলিং স্টেশনে কাজ করার সুযোগে তিনি বাসায় তেল মজুত রাখতেন এবং পাম্পে সংকটের সময় বেশি দামে বিক্রি করতেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী উমর ফারুককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে খোলা পাত্রে জ্বালানি বিক্রির দায়ে ইভা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আফজালকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মতামত দিন