আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট সামলাতে পারেনি স্পিরিট, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এয়ারলাইনস।

নিজেস্ব প্রতিবেদক:

চার দশকেরও বেশি সময় ধরে কম খরচে আকাশপথে যাত্রীসেবা দিয়ে আসা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক বাজেট এয়ারলাইনস 'স্পিরিট' অবশেষে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার প্রতিষ্ঠানটি জানায়, টানা লোকসান, ভারী ঋণের বোঝা এবং ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মিলিয়ে আর ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে।

১৯৮৩ সালে যাত্রা শুরু করা এই এয়ারলাইনস ২০২৪ ও ২০২৫ সালে দুইবার দেউলিয়াত্ব ঠেকাতে পুনর্গঠনের পথে হেঁটেছিল। ট্রাম্প প্রশাসন ৫০ কোটি ডলারের সহায়তা দিতে এগিয়ে এলেও ঋণের শর্ত ও পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে সমঝোতায় পৌঁছানো যায়নি। ফলে শেষ রক্ষা আর হলো না।

সূত্র: টাইম

মতামত দিন