হামে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৩৯ হাজার।
দেশে হামের প্রকোপ থামছে না। শনিবার (০২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক। গত একদিনে নতুন করে ৭২ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও এক হাজারের বেশি শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ মিলেছে এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ২১৮ জনের।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১১ জন শিশু। তাদের মধ্যে ২৩ হাজার ২২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে, তবে বাকিরা এখনো চিকিৎসাধীন।

মতামত দিন