আবহাওয়া
ছবি: সংগৃহীত

৩২ জেলায় অতিভারি বৃষ্টির সতর্কতা, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ৪৮ ঘণ্টায় দেশের বড় একটি অংশজুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (০২ মে) দুপুর থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট — এই চার বিভাগের ৩২ জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরির প্রবণতা অব্যাহত থাকায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভারি বৃষ্টি বলতে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতিভারি বৃষ্টি বলতে ১৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত বোঝানো হয়। এই পরিমাণ বৃষ্টিতে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকা, যেখানে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

মতামত দিন