অর্থনীতি
ছবি: সংগৃহীত

চীন-ভারত থেকে দেশে এলো ৫৩ হাজার টন ডিজেল, চট্টগ্রামে ভিড়ল দুই জাহাজ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি মজুত সচল রাখতে চীন ও ভারত থেকে আনা ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার (১ মে) বিকেলে লাইবেরিয়ার পতাকাবাহী 'লিলা কিংস্টন' ১৯ হাজার টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে নোঙর করে।

পরদিন শনিবার ভোরে পানামার পতাকাবাহী 'প্রাইভেট সোলানা' আরও ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া এঙ্করেজে পৌঁছায়।

দেশের দৈনিক গড় ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার ৫০০ টন। সে হিসাবে এই চালান দিয়ে প্রায় চার দিনের চাহিদা মেটানো সম্ভব হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, গত এপ্রিলে ২০টি জাহাজে মোট সাড়ে ছয় লাখ টনের বেশি জ্বালানি আমদানি করা হয়েছে। চলতি মে মাসে এক লাখ টন ক্রুড অয়েলসহ মোট ছয় লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন