আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ফোনে আলোচনা চলছে, চুক্তি এখনো অনিশ্চিত: ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ওয়াশিংটনে সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইরানের সঙ্গে ফোনে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

সামনাসামনি বৈঠককে তিনি বেশি কার্যকর মনে করলেও ১৮ ঘণ্টার বিমান ভ্রমণকে অজুহাত হিসেবে তুলে ধরেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে দেন, এ বিষয়ে কোনো আপোষ নেই — ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং এটিই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান শর্ত। তবে গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর পথ যে মসৃণ নয়, সেটাও স্বীকার করেন তিনি।

ফ্লোরিডা যাত্রার আগে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। নিজের হাতে থাকা বিকল্পগুলো নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সামনে দুটো পথ — হয় ভয়াবহ সামরিক আঘাত, নয়তো কূটনৈতিক চুক্তি।

সূত্র: আনাদোলু

মতামত দিন