ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না, সতর্ক করল দূতাবাস।
নিজেস্ব প্রতিবেদক:
ভিজিটর ভিসায় (B1/B2) যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করা বা বেতন-মজুরি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্মরণ করিয়ে দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২ মে) ভিসা সংক্রান্ত এক বার্তায় এই সতর্কতা জানানো হয়।
তবে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ নয়। ভিজিটর ভিসায় থাকাকালীন ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি এবং বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করা যাবে। তবে এর বাইরে গিয়ে কোনো মার্কিন নিয়োগকর্তার অধীনে কাজ করা বা পারিশ্রমিক গ্রহণ সম্পূর্ণ অননুমোদিত।

মতামত দিন