জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেট সফরে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, রাস্তা যত প্রশস্ত করা হোক না কেন, যানজট কমে না বরং বাড়ে এবং কৃষিজমিও নষ্ট হয়।

তাই সড়কের বদলে রেলের উন্নয়নই হবে সঠিক পথ। সেই লক্ষ্যে ঢাকা-সিলেট রেলপথকে ডাবল লাইনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিলেটের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সুরমা নদীর তীরে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী বন্যা ও জলজটের দুর্ভোগ থেকে রেহাই পাবেন। এছাড়া দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা ২০০ শয্যার হাসপাতালটি দ্রুত চালু এবং ওসমানী হাসপাতালকে ১২০০ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন তিনি।

বন্ধ কলকারখানা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব এগুলো চালু করা হবে, প্রয়োজনে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। কর্মসংস্থান বাড়াতে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টাও চলছে বলে জানান তিনি। সকালে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার সিলেট সফর শুরু হয়।

মতামত দিন