আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইতালি-স্পেন থেকে সেনা সরানোর হুমকি ট্রাম্পের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান সংকটে পর্যাপ্ত সমর্থন না দেওয়ার অভিযোগ তুলে ইতালি ও স্পেনকে সরাসরি হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (০২ মে) টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দেশ দুটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্পের ভাষায়, ইতালি কোনো সাহায্যই করেনি আর স্পেনের ভূমিকা ছিল একেবারেই হতাশাজনক। তার অভিযোগ, ইউক্রেন ইস্যুতে ইউরোপের পাশে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান যুদ্ধের সময় ন্যাটো মিত্ররা পাশে ছিল না। বর্তমানে ইতালিতে প্রায় সাড়ে বারো হাজার এবং স্পেনে প্রায় চার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো। তিনি বলেন, ইতালি হরমুজ প্রণালি ব্যবহার করেনি, বরং জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি মিশন পরিচালনার প্রস্তাব দিয়েছিল, যা মার্কিন সামরিক বাহিনীও প্রশংসা করেছে। স্পেন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মতামত দিন