হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বলয় গড়ছে ইরানের বিপ্লবী গার্ড।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ও আরব উপসাগরে আধিপত্য আরও পাকাপোক্ত করতে মাঠে নামল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংগঠনটির নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আরব উপসাগর থেকে হরমুজ প্রণালি পর্যন্ত প্রায় দুই হাজার কিলোমিটার উপকূলজুড়ে একটি 'বিশেষ নিয়ন্ত্রণ বলয়' প্রতিষ্ঠা করা হবে।
আইআরজিসির ভাষ্যমতে, এই উদ্যোগের মূল লক্ষ্য দক্ষিণ উপকূলীয় জলসীমাকে ইরানের শক্তি ও গৌরবের প্রতীকে পরিণত করা এবং গোটা অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এই ঘোষণার ঠিক একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আরব উপসাগর অঞ্চলে বাইরের কোনো শক্তির প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না।
সূত্র: গালফ নিউজ

মতামত দিন